Long Popup (2)
সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো যে দেশ

20 mar 2025ProbashircityWebPopupUpdate

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া থেকে এলো সুসংবাদ। ভারত ও চীনকে পেছনে ফেলে প্রথমবারের মতো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল ওয়ান-এ উন্নীত করেছে দেশটি। ফলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার পথ হবে আরও সহজ, দ্রুত এবং তুলনামূলক কম খরচে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এখন পর্যন্ত ভারত ও চীন লেভেল টু-তে থাকলেও বাংলাদেশ উঠে এসেছে সর্বোচ্চ পর্যায়ে। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ হবে, কমবে স্পন্সরশিপ ও টিউশন ফি সংক্রান্ত জটিলতা। একই সঙ্গে উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার শর্তও শিথিল হবে।

এর আগে ২০১৮ সাল থেকে বাংলাদেশ তৃতীয় ধাপের অ্যাসেসমেন্ট লেভেলে ছিল। ফলে শিক্ষার্থীদের ভিসা আবেদনের সময় নানা জটিলতার মুখোমুখি হতে হতো। তবে এবার লেভেল ওয়ান-এ উন্নীত হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা দ্রুত এবং সরল প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে। ভিসা প্রক্রিয়ার ধাপ কমে যাওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে, যা তাদের স্বপ্নপূরণে সহায়ক হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ নিয়ম আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ বা তার পর জমা দেওয়া ভিসা আবেদনগুলোর ক্ষেত্রে কার্যকর হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate