সর্বশেষ

মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি, আছে বাংলাদেশিও

Boat carrying 90 migrants capsizes off malaysia thai border, including bangladeshis

মিয়ানমার থেকে ছেড়ে আসা অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে। নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এক নারীর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম মালয়মেইল।

রোববার (৯ নভেম্বর) দেশটির কেদাহ অঙ্গরাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ জানান, এই অভিবাসনপ্রত্যাশীরা প্রায় ৩০০ জনের একটি বড় দলের অংশ ছিলেন। প্রথমে তাদের একটি বড় জাহাজে তোলা হয়েছিল, পরে মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয়। প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন করে যাত্রী ছিলেন। এর মধ্যে একটি নৌকা ডুবে যায়, আর বাকি দুটি নৌকার অবস্থান এখনো জানা যায়নি।

আদজিল বলেন, উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি। এছাড়া সাগরে ভাসমান অবস্থায় মিয়ানমারের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, যাত্রীরা প্রায় এক মাস আগে মিয়ানমার থেকে রওনা দেন এবং প্রত্যেকে পাচারকারীদের প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছিলেন।

আরও

    পুলিশ প্রধান আরও জানান, নিখোঁজদের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এখনো বাকি দুটি নৌকার কোনো সন্ধান না মেলায় আশঙ্কা করা হচ্ছে, সেখানে থাকা বহু মানুষও ঝুঁকির মুখে আছেন। মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অঞ্চলে অন্যতম বড় মানবপাচারজনিত নৌকা দুর্ঘটনা।

    (সূত্র: মালয়মেইল)

    আরও দেখুনঃ

    whatsappচ্যানেল ফলো করুন

    প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

    Probashir city Popup
    Probashir city Squre Popup