Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়া ছাড়বো না, এখানকার মানুষ খুব ভালো: রোহিঙ্গার আকুতি

1 mrzzbh423etnqfsProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার কেলান্তানে ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) বড় ধরনের এক অভিযানে ৩৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ‘অপস মেগা’ নামের এই অভিযান পরিচালনার পর আটক হওয়া অভিবাসীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। দেশটিতে দীর্ঘ সময় ধরে বসবাস করা এসব অভিবাসী, বিশেষ করে রোহিঙ্গারা মালয়েশিয়া ছাড়তে নারাজ। কেলান্তানে আটক হওয়া ৩০ বছর বয়সী রোহিঙ্গা যুবক উসমানের কণ্ঠেও ছিল সেই আকুতি। তিনি বলেন, ‘আমরা এখানেই থাকতে চাই। মালয়েশিয়ার মানুষ খুবই ভালো। আমাদের কোনো দেশ নেই; এখান থেকে বের করে দিলে আমরা কোথায় যাব, তা জানা নেই।’

4

পেশায় নির্মাণশ্রমিক উসমান গত ১০ বছর ধরে কুবাং কেরিয়ানের পাসির হর এলাকায় সপরিবার বসবাস করছেন। সপ্তাহের মজুরি পেয়ে শুক্রবার কোটা ভারু শহরে বাজার করতে গিয়ে তিনি ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন। একই অভিযানে আটক হয়েছেন ১২ বছর ধরে কেলান্তানে বসবাসকারী ৩১ বছর বয়সী এবদিল্লাহ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পরিচয়পত্র থাকার পরও প্রতিনিয়ত তাঁকে আতঙ্কে দিন কাটাতে হয়। দৈনিক প্রায় ৮০ রিঙ্গিত আয় করা এই নির্মাণশ্রমিক জানান, মালয়েশিয়া একটি নিরাপদ দেশ এবং স্থানীয়রা তাঁদের সঙ্গে ভালো আচরণ করেন। শুধু শান্তিতে বেঁচে থাকা ও জীবিকা নির্বাহের জন্যই তাঁরা এখানে থাকতে চান বলে জানান তিনি।

3

আটক হওয়া আরেক তরুণ ২৬ বছর বয়সী সালমান। তিনি দালালকে তিন হাজার রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। গত ছয় বছর ধরে কেলান্তানের একটি দোকানে সহকারী হিসেবে কাজ করে আসা এই তরুণ সেখানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে তাঁদের এই আকুতি বা বেঁচে থাকার তাগিদ আইনি কাঠামোর কাছে অনেকটাই অসহায়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সর্বশেষ এই মেগা অভিযানে আটক ৩৬২ জনের বিরুদ্ধে দেশটির প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate