সর্বশেষ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক গবেষণা পদক পেলেন বাংলাদেশি তাওহীদ হাসান

Bangladeshi Towhid Hasan receives international research award in MalaysiaWeb Popup (3)

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু (ইউএমটি) আয়োজিত আন্তর্জাতিক রিসার্চ প্রতিযোগিতায় বাংলাদেশি গবেষক তাওহীদ হাসান শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ এ পদক প্রদান করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

তাওহীদ হাসান ইউএমটিতে নৌযানের এনার্জি হাইব্রিড মডেল উন্নয়নে গবেষণা পরিচালনা করছেন। এর আগে করোনা মহামারির সময় দেশের চাহিদা বিবেচনায় সৌরশক্তিচালিত আইসিইউ মডেল উদ্ভাবন করে দেশ-বিদেশে প্রশংসা অর্জন করেছিলেন। তার গবেষণা কার্যক্রমে দুইজন মালয়েশিয়ান পিএইচডি সুপারভাইজারের পাশাপাশি বাংলাদেশের একজন অধ্যাপক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন।

বাংলাদেশি এই গবেষকের একাধিক আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং গবেষণা-সংক্রান্ত আরও পুরস্কারও তিনি পূর্বে অর্জন করেছেন। বর্তমানে তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি)–এর অধীন ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশে (ইএসসিবি) ফ্যাকাল্টি ট্রেইনার ও প্রকিউরমেন্ট ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউএমটি অডিটোরিয়াম সোলাইমানে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আহমেদ নাজরি বিন দাগং। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে গবেষকরা তিনটি বিভাগে পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করেন। সেখানে আরও কয়েকজন বাংলাদেশি গবেষকও স্বীকৃতি অর্জন করেন।

অনুষ্ঠানে ইউএমটির ডেপুটি ডিন, অনুষদ সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup