Long Popup (2)
সর্বশেষ

৯৩ বাংলাদেশি শ্রমিকের বহিষ্কারের ওপর নিষেধাজ্ঞা মালয়েশিয়ার হাইকোর্টের

Expatriates in MalaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় একটি গ্লাভস মোল্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রায় একশ বাংলাদেশি শ্রমিককে বহিষ্কার বা দেশত্যাগে বাধ্য করার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দেশটির হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন, শ্রম আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শ্রমিকদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।

ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, বিচারপতি হালদার আবদুল আজিজ মেডিসেরাম এসডিএন বিএইচডির বিরুদ্ধে ৯৩ জন বাংলাদেশি শ্রমিকের দায়ের করা আবেদন মঞ্জুর করেন। রায়ে প্রতিষ্ঠানটিকে শ্রমিকদের বহিষ্কার নিষিদ্ধ করা হয় এবং তাদের ওয়ার্ক পারমিট বা অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস বাতিল না করার নির্দেশ দেওয়া হয়।

আদালত আরও আদেশ দেন, প্রতিষ্ঠানের কাছে থাকা শ্রমিকদের সব মূল পাসপোর্ট ও ব্যক্তিগত নথিপত্র অবিলম্বে তাদের ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি মামলার নিষ্পত্তির আগে শ্রমিকদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক বা কঠোর পদক্ষেপ গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

শ্রমিকদের আবেদন অনুযায়ী, মালয়েশিয়ায় পৌঁছানোর পর নিয়োগকর্তা তাদের পাসপোর্ট জব্দ করে রাখে এবং কর্মস্থলে নিয়মিত দুর্ব্যবহার করা হতো। অতিরিক্ত চাপ ও বৈষম্যমূলক আচরণের কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং তারা প্রতিবাদে নামলে কয়েকজনকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

তবে প্রতিষ্ঠানটি সব অভিযোগই অস্বীকার করে জানিয়েছে, শ্রমিকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিচ্ছেন। মামলার উভয় পক্ষের উপস্থিতিতে পরবর্তী শুনানির তারিখ আগামী ৭ জানুয়ারি নির্ধারণ করেছে হাইকোর্ট। শ্রম অধিকার ও অভিবাসী সুরক্ষার দৃষ্টিকোণ থেকে এই রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate