Long Popup (2)
সর্বশেষ

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী

408dcd3b2940530ec9040f2a3dbc7004 6a93f1b5b2c5cCity

তীব্র লোডশেডিং ও চরম বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত শুক্রবার রাতে কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে জড়ো হয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীরা হিন্দু ধর্মীয় গ্রন্থ ‘হনুমান চালিসা’ হাতে নিয়ে এক উপসহকারী প্রকৌশলীকে ঘিরে ধরেন। তারা ওই কর্মকর্তাকে ধর্মীয় গ্রন্থে হাত রেখে শপথ করে ২৪ ঘণ্টার মধ্যে ঠিক কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা বলার জোর দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ এলাকাবাসী ওই বিদ্যুৎ কর্মকর্তাকে জেরা করছেন। গ্রামবাসীদের অভিযোগ, উপকেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সংযোগ বন্ধ রাখা হচ্ছে। দীর্ঘ ছয় মাস ধরে তারা দিনে গড়ে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন বলে দাবি করেন।

এ ঘটনার পর উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝা সরকারি কাজে বাধা, নথিপত্র বিনষ্ট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্ভূত এই সংকট নিরসনে স্থানীয় বিধায়ক বাবন সিং বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অপেক্ষমাণ ৫ এমভিএ ট্রান্সফরমারটি চালুর কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate