সর্বশেষ

সৌদি নাগরিককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে বাংলাদেশী গ্রেফতার

New Project (1) 6a93cea7191ccWeb Popup (3)

কুয়েতের আল-সালমি এলাকার একটি খামারে অগ্নিকাণ্ডের আড়ালে এক সৌদি নাগরিককে হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও, তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে এবং এ ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

আল-জাহরা গভর্নরেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে একটি দগ্ধ লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহত ব্যক্তির গাড়ির ভেতরে রক্তের দাগ দেখতে পাওয়ার পর তদন্তকারীদের সন্দেহ বাড়ে, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে আগুন লাগানোর আগেই ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাংলাদেশি প্রবাসী স্বীকার করেছেন যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। এরপর অপরাধের প্রমাণ ঢাকতে মরদেহটি পশুখাদ্য রাখার স্থানে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং গাড়ির রক্তের দাগ মুছে ফেলার পাশাপাশি নিহতের বিভিন্ন জিনিসপত্র ফেলে দেওয়া হয়।

বর্তমানে অভিযুক্ত প্রবাসীকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup