Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৪ হাজার প্রবাসী

Saudi probashoiCity

সৌদি আরবে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান এই কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে। মোট গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ হাজার ৯৭৬ জন আবাসিক আইন, ৪ হাজার ১১০ জন সীমান্ত আইন এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন।

যৌথ অভিযানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৪৫০ জনকে আটক করা হয়, যাদের ৫৮ শতাংশ ইথিওপীয় এবং ৪১ শতাংশ ইয়েমেনি নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টাকালে আরও ৪৪ জন ধরা পড়েন। পাশাপাশি এসব অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন ও কর্মসংস্থান দিয়ে সহায়তা করার গুরুতর অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ২৯ হাজার ৯৩৮ জন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে নারী রয়েছেন ১ হাজার ৯৮১ জন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবে এরই মধ্যে ১৪ হাজার ৯০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার ব্যক্তিকে দেশে ফেরার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate