সর্বশেষ

ভারতে ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের বাইক জব্দ করল পুলিশ

ImageWeb Popup (3)

ভারতে চলমান কানওয়ার যাত্রা চলাকালীন শতাধিক হর্ন লাগানো একটি ব্যতিক্রমী মোটরসাইকেল জব্দ করেছে উত্তরাখণ্ড পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবর্তিত ওই বাইকটির ভিডিও ছড়িয়ে পড়ার পর শব্দদূষণ ও ধর্মীয় শোভাযাত্রায় আইনি বাধ্যবাধকতা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রচুর হর্ন বসানো ওই বাইকটি চালিয়ে থানায় নিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। ভিডিওটিতে দাবি করা হয়, মোটরসাইকেলটিতে ১০০টিরও বেশি হর্ন যুক্ত করা হয়েছিল। তবে হর্নের সঠিক সংখ্যা বা এটি জব্দের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওর মন্তব্যের ঘরে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ বাইকটিকে ‘মাদার অব অল মডিফিকেশন’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে আইন মেনে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানিয়ে পুলিশকে এমন বিকট শব্দ তৈরি করা যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাধারণ ব্যবহারকারীরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup