Long Popup (2)
সর্বশেষ

জরুরি অবতরণের সময় বৈদ্যুতিক তারে ধাক্কা খেয়ে বিমান বিধ্বস্ত

Untitled 1ProbashircityWebPopupUpdate

ভারতের উত্তর প্রদেশে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রাজ্যটির কাসগঞ্জ জেলায় একটি নির্মাণাধীন মহাসড়কের পাশে জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটিতে থাকা এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হওয়া সেসনা-১৫২ মডেলের উড়োজাহাজটি আলিগড়ভিত্তিক চেতক অ্যাভিয়েশন একাডেমির। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, জরুরি অবতরণের আগে উড়োজাহাজটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে আঘাত করে। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মাঠে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ওই নারী পাইলট ছাড়া আর কেউ ছিলেন না।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, নারী প্রশিক্ষণার্থী পাইলট একক প্রশিক্ষণ উড্ডয়নের সময় জরুরি অবতরণ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই পাইলট আশঙ্কামুক্ত রয়েছেন। ঠিক কী কারণে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল, তা উদ্‌ঘাটনে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ডিজিসিএ। উল্লেখ্য, সেসনা-১৫২ মূলত এক ইঞ্জিনবিশিষ্ট ও দুই আসনের একটি ছোট উড়োজাহাজ, যা সারা বিশ্বেই পাইলটদের প্রশিক্ষণের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate