Long Popup (2)
সর্বশেষ

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের

Marriage6665973791ea8ProbashircityWebPopupUpdate

ভারতের ওড়িশায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে বরের সামনেই বন্দুক ঠেকিয়ে নববধূকে অপহরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কনের প্রাক্তন প্রেমিক সশস্ত্র অবস্থায় পথরোধ করে জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে গেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলায় এই রোমহর্ষক ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বলাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল বিয়ের উদ্দেশ্যে কান্তামাল এলাকায় গিয়েছিলেন। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও তাঁদের পরিবারের সদস্যরা গাড়িতে করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকার কাছে পৌঁছালে হঠাৎ তাঁদের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় অভিযুক্ত প্রাক্তন প্রেমিক তাঁর আরও দুই সহযোগীকে সঙ্গে নিয়ে গাড়ির সামনে হাজির হন। তাঁরা বরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং জোরপূর্বক নববধূকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অপ্রত্যাশিত এই হামলায় অস্ত্রের মুখে বর ও তাঁর সঙ্গে থাকা স্বজনেরা একেবারেই অসহায় হয়ে পড়েন এবং আতঙ্কে সেখানেই আটকে থাকেন। পরে বর স্থানীয় থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিতা কিডো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় তিন সশস্ত্র ব্যক্তি তাঁদের পথরোধ করেন এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে কনেকে অপহরণ করে নিয়ে যান।

চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে এবং অপহৃত নববধূকে নিরাপদে উদ্ধারে পুলিশের একাধিক দল জোর তল্লাশি অভিযান শুরু করেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate