Long Popup (2)
সর্বশেষ

কক্সবাজার থেকে সাবেক বস্ত্রমন্ত্রীর এপিএস গ্রেফতার

কক্সবাজার থেকে সাবেক বস্ত্রমন্ত্রীর এপিএস গ্রেফতারProbashircityWebPopupUpdate

কক্সবাজার সাগরপাড়ের একটি তারকা হোটেল কক্ষে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস ফিরোজ ভুঁইয়ার। তাকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, গ্রেফতার হওয়া ফিরোজ ভুঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের কয়কটি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হিমেল হাসান জানান, পলাতক আসামি ফিরোজ ভুঁইয়া (৫৫) গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন কক্সবাজার সাগরপাড়ের একটি বিলাসবহুল হোটেলে।

গোপন সূত্রে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ সকাল ১১টার দিকে হোটেল কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে সদর মডেল থানা পুলিশ নারায়ণগঞ্জ পাঠানোর প্রক্রিয়া করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate