Long Popup (2)
সর্বশেষ

শহীদদের নামে তিনটি স্টেডিয়ামের নামকরণ

শহীদদের নামে তিনটি স্টেডিয়ামের নামকরণCity

দুই স্টেডিয়াম ও এক খেলার মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামে এসব স্টেডিয়াম ও খেলার মাঠের নামকরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম।

টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম ও ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ রাখা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate