সর্বশেষ

সচিবালয়ে ঢুকে গ্রেফতার ২৬ জনই ছাত্রলীগের: ডিএমপি

সচিবালয়ে ঢুকে গ্রেফতার ২৬ জনই ছাত্রলীগে

পুলিশের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ জনের মধ্যে যে ২৬ জনকে গ্রেফতার করেছে তাদের সবাই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বলে জানিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন, বুধবার (২৩ অক্টোবর) বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে গ্রেফতাররাসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জন উচ্ছৃঙ্খল যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাঁধার সৃষ্টি করে ও সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করা, সরকারি কাজে বাঁধা প্রদানসহ আঘাত করা, সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয় ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতারকৃত ২৬ জনসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহাবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত বলে জানা গেছে। গ্রেফতার ২৬ জনকে ২৪ অক্টোবর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, মো. জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউল রহমান মিল্লাদ (১৮), মো. মেহেদী হাসান (১৮), মো. সোয়ান (২১), মো. ইমরান হোসেন আরমান (১৮), মো. মেহেদী হাসান অন্তর (১৯), মো. সাগর (১৮), মো. রোহান (১৮), মো. শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), মো. আহাদ মোল্লা (২২), মো. সোহান (১৮), মো. মাসনুন (১৮), মো. নাঈম (১৮), মো. ইমাম হাসান (১৮), মো. শাকিল (১৮), মো. সেলিম (১৮), মো. সাকলাইন মুস্তাক (১৮), মো. হানজালাল (২২), মো. মশিউর রহমান (১৮), মো. প্রান্তিক (১৮), মো. তাছিম রহমান (১৮) ও মো. রবিন মিয়া (১৮)।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ২৬ আগস্ট হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup