Long Popup (2)
সর্বশেষ

হাসিনার পতনে বাড়ছে রেমিট্যান্স

রেমিট্যান্স ৩ProbashircityWebPopupUpdate

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বিদায়ী আগস্ট মাসে সব মিলিয়ে এসেছিল ২২২ কোটি ডলার। ফলে চলতি মাসে প্রবাসী আয় বৃদ্ধির আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৬৯ লাখ ডলার।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো এনেছে ২৯ কোটি ৭২ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ লাখ ডলার এসেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ফিরতে শুরু করে। আগস্টের প্রথম সপ্তাহে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বন্ধ থাকার পরও আয় বেশি আসে।

ছাত্র-জনতার আন্দোলনের এক পর্যায়ে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে আয় তথা রেমিট্যান্স না পাঠানোর ঘোষণা দেন।

তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তাঁরা আগের চেয়ে বেশি আয় পাঠানোর জন্য প্রচার শুরু করেন। এর ফলে প্রবাসী আয় বৃদ্ধি পায়। সেই ধারা এখনো অব্যাহত আছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate