Long Popup (2)
সর্বশেষ

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

Image 261 750x460ProbashircityWebPopupUpdate

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা করে অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক। গত সোমবার (২২ জুন) রাতে অভিযোগ নিয়ে তিনি ফুলবাড়ী থানায় হাজির হন। তবে ঘটনাস্থল ঢাকার সাভারে হওয়ায় পুলিশ তাঁকে সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তাঁর স্ত্রী মোর্শেদা খাতুনের বাড়ি ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকায়। মোর্শেদা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করার সময় আন হংওয়েইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর স্বামীকে নিয়ে মোর্শেদা গ্রামের বাড়িতে এলে বিদেশি এই বরকে একনজর দেখতে তখন এলাকার উৎসুক মানুষের ভিড় জমেছিল।

আন হংওয়েইয়ের অভিযোগ, বিয়ের কিছুদিন পর মোর্শেদা খাতুন প্রতারণার আশ্রয় নিয়ে কয়েক লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার এবং তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে আত্মগোপন করেছেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম জানান, ওই চীনা নাগরিক থানায় এসে ইশারার মাধ্যমে তাঁর অভিযোগের বিষয়টি পুলিশকে বোঝানোর চেষ্টা করেন। ভাষাগত সমস্যার কারণে তাঁর সব কথা পুরোপুরি বোঝা না গেলেও প্রাথমিকভাবে জানা গেছে যে চুরির এই ঘটনাটি ঢাকার সাভারে ঘটেছে। এ কারণে আইনি এখতিয়ার অনুযায়ী তাঁকে সাভার মডেল থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate