Long Popup (2)
সর্বশেষ

মহিষ দেখতে ট্রাম্পের মতোই! ওজন ৭০০ কেজি

Bc3bd891 2a73 476fdfa 82fc 76f03522d415 copyCity

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে সোজা নারায়ণগঞ্জের পাইকপাড়া! আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে হাজির হয়েছেন স্বয়ং ‘ডোনাল্ড ট্রাম্প’!

তবে ইনি কোনো মানুষ নন, বরং ৭০০ কেজি ওজনের এক আস্ত গোলাপি মহিষ। মাথার সামনের দিকের গুচ্ছ লালচে সোনালি চুলের কারণে দেখতে অবিকল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। এই অদ্ভুত মিল দেখেই খামারি জিয়াউদ্দিন মিধার ছোট ভাই শখ করে এর নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সচরাচর কালো রঙের মহিষ দেখে অভ্যস্ত বাঙালির চোখ কপালে ওঠার জোগাড় এই বিশালদেহী অ্যালবিনো জাতের প্রাণীটিকে দেখে।

নাম যেহেতু ডোনাল্ড ট্রাম্প, তাই তার খাওয়াদাওয়া আর জীবনযাপনও বেশ রাজকীয়। সাধারণ খড়কুটো নয়, প্রতিদিন নিয়ম করে তাকে পরিবেশন করা হয় ভুট্টা, সয়াবিনের খৈল, ভুসি আর তাজা ঘাস। খামারের অন্য পশুদের চেয়ে তার কদরও যেন একটু বেশি, রীতিমতো ভিআইপি প্রটোকল। চারপাশের মানুষজন এই গোলাপি ট্রাম্পের দর্শন পেতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন।

অনেকেই শখ করে তাকে কিনতে চেয়েছিলেন। কিন্তু রাজনীতিতে ট্রাম্পের মতো এখানেও তিনি বাজিমাত করেছেন সবার আগে। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানির হাটে ওঠার আগেই এই সেলিব্রেটি মহিষটি এক ক্রেতা অগ্রিম বুকিং দিয়ে ফেলেছেন। ফলে দূরদূরান্ত থেকে আসা অনেক উৎসাহী ক্রেতা পকেটে টাকা নিয়েও ‘ট্রাম্প’কে না পাওয়ার আক্ষেপ নিয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate