সর্বশেষ

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি

Image 281339Web Popup (3)

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারজানা সিঁথি জানান, এ বিষয়ে পরে তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন। নড়াইল-২ আসন থেকে ফরম নেওয়ার কথা উল্লেখ করে চূড়ান্ত মনোনয়নের বিষয়ে তিনি বেশ আশাবাদী বলেও জানান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানায় এক সেনা কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসেন এই তরুণী। এ ছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ‘ইচ্ছেরা’ এবং এর হিন্দি সংস্করণ ‘বেপানা দিল’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেও তিনি পরিচিতি পান। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি একজন অধিকারকর্মী বা অ্যাক্টিভিস্ট হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

যশোরের মেয়ে ফারজানা সিঁথি রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সেসের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’–এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup