Long Popup (2)
সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, জর্দা ও সুপারি জব্দ

AirportProbashircityWebPopupUpdate

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ পণ্য পাচার রোধে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিগারেট, জর্দা ও সুপারি জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি বিভাগ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে চারজন বহির্গামী যাত্রীর চলাচল ও আচরণ সন্দেহজনক মনে হলে নিরাপত্তা কর্মীরা তাদের ওপর নজরদারি শুরু করেন। পরবর্তীতে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ও শুল্ক ফাঁকির উদ্দেশ্যে বহন করা পণ্যগুলো উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৭৬ কার্টন সিগারেট, ৫৬৯ প্যাকেট জর্দা এবং প্রায় ২০ কেজি সুপারি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য অবৈধভাবে বিদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

এভিয়েশন সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate