সর্বশেষ

খাগড়াছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটকWeb Popup (3)

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) এবং লাল থাকমা রিয়াং (৩২)। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া তাদের স্থায়ী ঠিকানা।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় তাদের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করা হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং বাংলাদেশে প্রবেশের যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারায় তাদের আটক করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে। এ ঘটনার পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে আটক তিন ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup