Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে পণ্যের বাড়তি দাম নেওয়ায় দুই দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা

Dhaka bimanProbashircityWebPopupUpdate

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে দুটি দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রী সেবা নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরের বিভিন্ন দোকানে গায়ের দামের তুলনায় অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানকালে একটি দোকানে ৩০ টাকার ‘প্রাণ জুস’ ৩৫ টাকায় এবং আরেক দোকানে ২০ টাকার ‘প্রাণ আপ’ ২৫ টাকায় বিক্রি করতে দেখা যায়। ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় দুটি প্রতিষ্ঠানকেই ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া বা প্রতারণামূলক কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ স্থান; এখানে ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উপস্থিত যাত্রী ও প্রবাসীরা। তাদের অভিযোগ, বিমানবন্দরে প্রায়ই লাগেজ চুরি, অতিরিক্ত মূল্য আদায়সহ নানা অনিয়মের শিকার হতে হয়। তারা মনে করেন, এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে যাত্রী হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রবাসী যাত্রীরা আরও বলেন, বিমানবন্দরের প্রতিটি সেক্টরে যদি এমন জবাবদিহিমূলক ব্যবস্থা ও সৎ কর্মকর্তা নিয়োজিত থাকে, তবে দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে যাত্রী অভিজ্ঞতা আরও স্বচ্ছ, নিরাপদ ও মানসম্মত হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate