সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব : রাজি না হওয়ায় মারধর

Gournadi Model Police StationProbashircityWebPopupUpdate

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গুচ্ছগ্রামে এক প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, কাতারে অবস্থানরত স্বামীর অনুপস্থিতিতে গত দুই মাস ধরে নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের রতন আলী সরদারের ছেলে জুয়েল সরদার তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে ওই নারী জুয়েলের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, এতে তিনি আহত হন।

অভিযুক্ত জুয়েল সরদার, যিনি নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিযোগ অস্বীকার করে দাবি করেন—তাঁর বিরুদ্ধে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ‘মিথ্যা অভিযোগ’ আনা হয়েছে।

11

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate