সর্বশেষ

পবিত্র মক্কায় প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

Saudi arab 1ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের মক্কা আল-মুকাররামায় মঙ্গলবার মাজেদ আবদুহ আহমেদ নামে এক প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ধর্ষণ, চুরি এবং ব্ল্যাকমেইলসহ একাধিক গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, মাজেদ আবদুহ আহমেদ বিভিন্ন সময়ে জোরপূর্বক মানুষের ঘরে প্রবেশ করে আবাসের পবিত্রতা নষ্ট করেছেন এবং এক নারীকে ধর্ষণের মতো জঘন্য অপরাধে লিপ্ত ছিলেন। এছাড়াও তিনি দেশীয় অস্ত্র বহন করে মানুষকে হত্যার হুমকি দিতেন এবং নারীদের গোপনে ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করার মাধ্যমে অবৈধ সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন। তার এই ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডকে সমাজের জন্য চরম হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর তদন্তে এই ইয়েমেনির বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রমাণিত হয়। প্রাথমিক আদালত তাকে অপরাধের ধরণ ও পুনরাবৃত্তির কারণে ‘তাযির’ বা বিবেচনামূলক মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে বিবাদী পক্ষ আপিল করলেও সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখেন। সবশেষে রাজকীয় আদেশের মাধ্যমে ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী তার সাজা কার্যকর করার চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate