Long Popup (2)
সর্বশেষ

শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করলেন প্রবাসীর স্ত্রী

Expatriate's wife beats mother in lawProbashircityWebPopupUpdate

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Web image8 20251020 114454357

নিহতের নাম পারুল বেগম (৬০)। তিনি ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত পুত্রবধূ লিলি আক্তারকে (৩০) পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারুল বেগম ও তার পুত্রবধূ লিলির মধ্যে প্রায়ই পারিবারিক বিষয়ে ঝগড়া হতো। রোববার সকালে পারুলের স্বামী আব্দুল ওয়াহিদ চিকিৎসার জন্য কুমিল্লায় গেলে সন্ধ্যায় ফাঁকা বাড়িতে বউ-শাশুড়ির মধ্যে আবারও কলহ বাঁধে। একপর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে পারুল বেগমের মাথা ও মুখে এলোপাতাড়ি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত পারুলের একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। তিনি ছাড়া বাড়িতে ছিলেন নিহতের স্বামী, পুত্রবধূ লিলি এবং লিলির তিন সন্তান। ঘটনার পর প্রতিবেশীরা বাড়ির উঠানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিলি আক্তার হত্যার দায় স্বীকার করেছে। ঘটনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

https://www.youtube.com/watch?v=A0X1vF-uEeM
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate