সর্বশেষ

নেতানিয়াহুর বক্তব্যের সময় কোথায় ছিলেন বাংলাদেশের প্রতিনিধি, ছবি ভাইরাল

Where was the bangladesh representative during netanyahu's speech, photo goes viralWeb Popup (3)

জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় একযোগে অসংখ্য কূটনীতিক কক্ষ ত্যাগ করেছেন। গাজায় চলমান রক্তপাত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রতিবাদে তারা এই ওয়াকআউটের সিদ্ধান্ত নেন।

নেতানিয়াহু মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা দ্রুত হল থেকে বেরিয়ে যান। এতজন একসঙ্গে কক্ষ ছাড়ায় বের হওয়ার পথে দীর্ঘ লাইন তৈরি হয়। তবে একই সময়ে উপস্থিত তার সমর্থকেরা উল্লাস প্রকাশ করে হাততালি দেন।

Untitled

বার্তা সংস্থা এএফপি জানায়, অধিবেশনের প্রথম দিনেই নেতানিয়াহুর ভাষণ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও তার বক্তব্য শুরুর আগে সবার প্রতি শান্ত থাকার আহ্বান জানানো হয়েছিল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছেন আর তার সামনেই বহু আসন ফাঁকা। ফাঁকা আসনের মধ্যে বাংলাদেশের প্রতিনিধির আসনও ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও স্পষ্টভাবে দেখা গেছে, নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর বক্তৃতা বর্জন করে ওয়াকআউটে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশও ছিল।

আরইও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup