সর্বশেষ

দিনে-দুপুরে প্রবাসীর ফোন-মানিব্যাগ ছিনতাই, ৫ যুবক আটক

Expatriate's phone and wallet stolen in broad daylight, 5 youths arrestedWeb Popup (3)

চট্টগ্রামের পটিয়ায় প্রকাশ্যে দিনে দুপুরে এক দুবাই প্রবাসী ছিনতাইয়ের শিকার হয়েছেন। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মীনা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি ফেরার পথে প্রবাসী মীর মো. সাইফুদ্দিনের ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। তারা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় স্থানীয়রা দুইজনকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাদের গলায় জুতা পরিয়ে শাস্তি দেন এবং মাথার চুল কেটে দেন। আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে ধরা হয়। পরে মোট পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে আপন (১৭), ফারুক (১৭) ও তারেক (১৯) নামে তিনজনের নাম জানা গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রবাসী সাইফুদ্দিন পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটক পাঁচজনকে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup