সর্বশেষ

প্রবাসীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ও প্রাণনাশের হুমকি

Attempted to frame expatriate with weapon and death threatProbashircityWebPopupUpdate

সুনামগঞ্জের ছাতকে সিএনজি অটোরিকশা চুরির মামলার জেরে প্রবাসী আবদুল মজিদকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী।

ইরাক প্রবাসী আবদুল মজিদ জানান, গত ৭ জুলাই রাতে যুক্তরাজ্য প্রবাসী আল আমিনের গ্যারেজ থেকে তার সিএনজি অটোরিকশা (রেজি: সুনামগঞ্জ থ-১১-২৫১১) চুরি হয়। এ ঘটনায় তিনি পাঁচজনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তবে মামলা দায়েরের পর থেকেই তাকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।

তার অভিযোগ, ২০ আগস্ট ভোরে তার নির্মাণাধীন বাড়ির পাশে ইটের স্তূপ থেকে যৌথ বাহিনী একটি বিদেশি রিভলভার উদ্ধার করে। এরপর মামলার এক আসামির আত্মীয় ও ৭ এপিবিএন সদস্য কলিম উদ্দিন ফেসবুকের মাধ্যমে তাকে অশ্লীল ভাষায় হুমকি দেন। এছাড়া মামলার চার নম্বর আসামি জামিল হকের সৎ ভাই রবিউল, চাচাতো ভাই ফয়জুল হক, আত্মীয় রিয়াজুল হক মারুফ ও শিপন আহমদসহ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আবদুল মজিদ বলেন, “চুরি হওয়া অটোরিকশাই ছিল আমার একমাত্র জীবিকার অবলম্বন। এ ঘটনায় আমি ও আমার পরিবার দুঃসময়ে পড়েছি।” তিনি চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারের পাশাপাশি হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate