সর্বশেষ

ব্যাংক থেকে প্রবাসীর ৯ লক্ষাধিক টাকা গায়েব, ৫ জনের বিরুদ্ধে মামলা

Expatriate's 9 lakh taka missing from bank, case filed against 5 peopleProbashir city Popup 19 03

রাজবাড়ীতে ব্র্যাক ব্যাংক শাখা থেকে সৌদি প্রবাসীর ৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা রহস্যজনকভাবে গায়েব হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) রাজবাড়ীর মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনাল আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের সৌদি প্রবাসী মো. বাবুল হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাবুল হোসেন দীর্ঘদিন সৌদি আরবে থেকে উপার্জিত অর্থ ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখায় জমা রাখতেন। দেশে ফেরার পর গত ৩০ জুলাই টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে কর্তৃপক্ষ জানান, তার হিসাবে কাঙ্ক্ষিত অর্থ নেই। পরে হিসাব বিবরণীতে দেখা যায়, গত ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে তার হিসাব থেকে আসামিদের বিভিন্ন হিসাবে মোট ৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা স্থানান্তর হয়েছে।

উক্ত অর্থের মধ্যে যশোরের আবু দাউদ ও হাইসাম খানের হিসাবে ২ লাখ ৫০ হাজার টাকা করে, নীলফামারীর খাতেজা খাতুনের হিসাবে ২ লাখ ৪৫ হাজার টাকা, লালমনিরহাটের আলামিন ইসলামের হিসাবে ২৫ হাজার টাকা এবং রংপুরের রেজোয়ান ছাগিরের হিসাবে ১ লাখ ৩১ হাজার ৭৩০ টাকা যায়। প্রবাসীর দাবি, তিনি বিদেশে থাকা অবস্থায় কোনো চেক ইস্যু বা লেনদেন করেননি।

বাদীপক্ষের অভিযোগ, আসামিরা যোগসাজশে তার ব্যাংকিং তথ্য হ্যাক করে ফিশিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে অর্থ নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করেছেন। তাদের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইলে ফোন করা হলেও নম্বর বন্ধ পাওয়া গেছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবীব নিউটন জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03