সর্বশেষ

প্রবাসীর বাড়িতে অসামাজিক কার্যকলাপ, আটক ৫

Anti social activities at expatriate's house, 5 arrestedProbashir city Popup 19 03

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি নতুন রাস্তা এলাকার একটি বাসা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনগণ ও একটি মাদকবিরোধী সংগঠন। শুক্রবার (২৭ জুন) রাত ১১টার দিকে সৌদি প্রবাসী আরমান মিয়ার ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন— উপজেলার নতুন রাস্তা এলাকার রায়হান মিয়ার স্ত্রী (২০), কলাবাগান এলাকার শাহিন মিয়ার স্ত্রী (২২), নতুন রাস্তা এলাকার রতন মিয়ার স্ত্রী (৩৮), চন্ডিবেড় এলাকার পিন্টু মিয়ার ছেলে সোহান মিয়া (২২) ও তার বন্ধু (অজ্ঞাত)। আটককৃতদের মধ্যে একজন নারী দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে দাবি করেছেন এলাকাবাসী। তারা জানান, বারবার অভিযোগ করার পরও বাড়ির কেয়ারটেকার কোনো ব্যবস্থা নেননি।

স্থানীয় ‘আমাদের চেষ্টা’ মাদকবিরোধী সংগঠনের সভাপতি ওমর মোহাম্মদ অপু জানান, বেশ কিছুদিন ধরেই ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন তথ্য পেয়ে নজরদারি চালানো হয়। শুক্রবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় দুজন নারী ও দুজন যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়।

আটককৃতরা জানান, পাশের বাড়ির এক ব্যক্তি তাদের গ্রাহক সরবরাহ করতেন। জীবিকার তাগিদেই তারা এই পথে পা দিয়েছেন বলে স্বীকার করেন। অভিযুক্ত কেয়ারটেকার আনোয়ার হোসেন বলেন, ‘আমি বিষয়টি যাচাই করেছি, কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় ব্যবস্থা নিতে পারিনি।’

এ বিষয়ে ভৈরব শহর ফাঁড়ির এটিএসআই মজনু মিয়া জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা করা হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03