সর্বশেষ

বৈরী আবহাওয়া: চট্টগ্রামে না নেমে ঢাকায় ফিরে গেল ফ্লাইট

Bad weather flight returns to dhaka instead of landing in chittagongProbashir city Popup 19 03

দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে আসে। ফলে যাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

জানা গেছে, বিজি১৪৭ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে। তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে পাইলট নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি পুনরায় ঢাকায় ফিরিয়ে আনেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায় ফ্লাইটটি অবতরণে বাধা সৃষ্টি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়।

পরে রাত পার করে ফ্লাইটটি শুক্রবার সকাল ৪টা ১৬ মিনিটে আবার চট্টগ্রামে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার পর সকাল ৫টা ৩১ মিনিটে ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে চট্টগ্রাম থেকে যাত্রা করে।

বিলম্বিত ফ্লাইটের কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও তারা নিরাপদে যাত্রা করতে পারায় স্বস্তি প্রকাশ করেন। বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03