সর্বশেষ

মাসুদের টানে ভারতীয় তরুণী নওগাঁয়, অতঃপর…

Indian teenager crosses border in naogaon, attracted by loveProbashircityWebPopupUpdate

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমের টানে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ভারতের এক কিশোরী। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বামনপাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে ১৬ বছর বয়সী ওই কিশোরী বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার কাশেমপুর গ্রামের নুপুর সরকারের সঙ্গে বাংলাদেশের এক যুবক মাসুদের ফেসবুকে পরিচয় হয়। পরবর্তীতে মাসুদ ভারতে শ্রমিকের কাজ করতে গেলে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। প্রেমের টানেই নুপুর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। তবে বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান, আর নুপুর একাই বাংলাদেশের ভেতরে চলে আসেন।

ঘটনার পরপরই বামনপাড়া বিওপির বিজিবি সদস্যরা নুপুরকে আটক করে। বিজিবি সূত্র জানিয়েছে, কিশোরীকে ফেরত নিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা নিতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় মেয়েটিকে স্থানীয় সাপাহার থানায় হস্তান্তর করা হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে থানায় আনা কিশোরীর বিরুদ্ধে সীমান্ত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সে থানার হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate