সর্বশেষ

বিমানবন্দরে একই সাথে হেলিকপ্টার-বিমান ওঠানামায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

19dfa90aa33f8f09df414d7d247b5a6fProbashircityWebPopupUpdate

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একই চত্বর থেকে ওঠানামা করছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। এতে নিরাপত্তা ঝুঁকি নিয়েই ফ্লাইট পরিচালনা করছে কর্তৃপক্ষ। ফ্লাইট পরিচালনায় নানা সংকটের কথা জানায় কপ্টার প্রতিষ্ঠানগুলোও। আকাশ পথ নিরাপদ রাখতে দ্রুত অন্যত্র হেলিপোর্ট নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞের। যদিও বেবিচক বলছে, ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে এয়ার ট্রাফিককে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল এয়ারপোর্টের কাছে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৬৭ জন হতাহত হয়। দেশটির সর্বাধুনিক ব্যবস্থাপনার মধ্যেও এমন দুর্ঘটনা তৈরি করেছে বিস্ময়।

সেখানে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একই চত্বর থেকে আকাশে উড়ছে বিমান ও হেলিকপ্টার। কতটা নিরাপদ এই ব্যবস্থাপনা?

আকাশ পথের উঠানামায় উড়োজাহাজ দ্রুতগতির হলেও, সে তুলনা স্বল্পগতির যান হেলিকপ্টার। এতে বিশেষ করে নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগায় যে সব ফ্লাইট যেতে হয় রানওয়ে ডিঙ্গিয়ে। ফলে অবতরণ করা বিমান ও রানওয়ে ডিঙ্গিয়ে উড়াল দেয়া হেলিকপ্টারের মধ্যে সিগন্যাল ক্র্যাশে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

ইতোমধ্যেই বিমানবন্দর সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সিগন্যাল জটিলতাসহ নানা বিড়ম্বনার কথা। প্রবাসী হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ আল হাসান বলেন,
রানওয়ে থেকে মিরপুর কিংবা যশোরের দিকে যেতে চাইলে রানওয়ে অতিক্রম করতে হয়। সে সময় টেক অফের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। আবার বাইরে থেকে ঢাকায় আসার সময় ল্যান্ড করতে বিড়াম্বনায় পড়তে হয়।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, অতিদ্রুত প্রয়োজন আলাদা বন্দর। এতে একদিকে নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে একমুখী সিগন্যাল হওয়ায় ফ্লাইট বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে উড়োজাহাজের।

এভিয়েশন বিশেষজ্ঞ এ টি এম নজরুল ইসলাম বলেন,
হেলিকপ্টার অপারেশন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অন্য কোথাও থেকে পরিচালনা করতে হবে। তাহলে কমবে নিরাপত্তা ঝুঁকি।

তবে শঙ্কার মধ্যেও আপাতত হেলিকপ্টার বন্দর নির্মাণের উদ্যোগে তোড়জোড় নেই বেসামরিক বিমান চালচাল কর্তৃপক্ষের। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে। তবে সতর্ক রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল।

উল্লেখ্য, বর্তমান শাহজালাল বিমানবন্দরের উত্তর পাশ থেকে অস্থায়ীভাবে দিনে ১৫-২০ ফ্লাইট পরিচালনা করছে কয়েকটি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate