সর্বশেষ

বিমানে বোমা হামলা নাকি শুধুই হুমকি!

বিমানে বোমা হামলা নাকি শুধুই হুমকি!ProbashircityWebPopupUpdate

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বোমা বা বোমাসদৃশ বস্তু পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “গোটা বিমান এবং যাত্রীদের ব্যাগেজ সম্পূর্ণভাবে তল্লাশি করা হয়েছে। কোথাও বিস্ফোরক কিংবা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে।”

বিজি-৩৫৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির পর সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি ঢাকার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানে থাকা ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে জরুরি ভিত্তিতে প্লেন থেকে নামিয়ে টার্মিনাল ভবনে নেওয়া হয়। যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রেখে দেওয়া হয়, যা পরবর্তীতে একে একে তল্লাশি করা হয়।

সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট বিমানটির ভেতর প্রবেশ করে। প্লেনের সিট, করিডোর, টয়লেট, ক্যাফে—সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি করা হয়।

বিমানের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যাত্রীদের টার্মিনাল ভবনের ভেতরেই রাখা হয়। কাউকে ইমিগ্রেশন সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, তল্লাশির পরে বিমানটি নিরাপদ বলে ঘোষণা করা হয়। এ ঘটনায় কোনো বিস্ফোরক বা বিপদজনক বস্তু পাওয়া যায়নি, এবং যাত্রীরা পুনরায় তাদের যাত্রার অনুমতি পাবেন বলে জানা গেছে। এ হুমকির পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি করা হয়েছে তা জানতে তদন্ত চলছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate