সর্বশেষ

বিমানবন্দরে ভাঙচুরের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

Bangladeshi arrested for vandalism at airportProbashir city Popup 19 03

ভারতের কলকাতার নেতাজি শুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২ আগস্ট এক বাংলাদেশিকে গ্লাস ভাঙচুরের চেষ্টা ও বিমানবন্দর থেকে অবৈধভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা এবং সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর ফ্লাইটে কলকাতায় আসেন। তার ঢাকা যাওয়ার একটি কানেকটিং ফ্লাইট ছিল।

আশরাফুল কলকাতার আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। হঠাৎ তিনি টার্মিনালের একটি কাঁচের দেওয়াল ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) তাকে আটক করে। তিনি অসংলগ্ন কথা বলায় তার মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে তাকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং বিধানগর থানায় গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয় সূত্র জানায়, আশরাফুল সিঙ্গাপুরে কাজ করতেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এদিকে, ভারতে গত এক বছর ধরে বাংলাদেশি বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ‘বাংলাদেশি’ বলে হেনস্তার শিকার হচ্ছেন বাংলা ভাষাভাষীরা। অনেকে ভারতীয় হলেও বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ কারণে পশ্চিমবঙ্গে সামাজিক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং তদন্ত অব্যাহত রেখেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03