সর্বশেষ

হঠাৎ কেন কাশ্মীরের কারাগারের নিরাপত্তা বাড়াল ভারত?

Why did india suddenly increase security in kashmir prisonsWeb Popup (3)

ভারত জম্মু ও কাশ্মীরের সব কারাগারে নিরাপত্তা জোরদার করেছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ডিজি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের একাধিক কারাগারে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। শ্রীনগর সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেলে অনেক সন্দেহভাজন হামলাকারী বা তাদের সহযোগিতাকারী বন্দী রয়েছে, যারা কাশ্মীরের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। কারাগারে হামলা হলে তাদের মুক্ত করাই প্রধান উদ্দেশ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই শ্রীনগর এবং জম্মুর জেলগুলোতে হামলার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে।

পেহেলগাম হামলার তদন্তকারী সংস্থা এনআইএ সম্প্রতি শ্রীনগরের জেলে গিয়ে নিসর ও মুস্তাক নামের দু’জন বন্দিকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা ২০২৩ সালের এপ্রিল থেকে রাজৌরিতে সন্ত্রাসী হামলার অভিযোগে জেলে আছেন। তদন্তকারীরা মনে করছেন, পেহেলগাম হামলার বিষয়েও তাদের কাছে আগে থেকে খবর ছিল।

জম্মু ও কাশ্মীরের সব জেলের নিরাপত্তার দায়িত্ব আগে সিআরপিএফের কাছে থাকলেও, ২০২৩ সালের অক্টোবর থেকে সিআইএসএফ এই দায়িত্ব পালন করছে। সিআইএসএফের ডিজি সম্প্রতি শ্রীনগরে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তবে জেলগুলোতে নিরাপত্তা জোরদার করার কারণ সম্পর্কে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup