Long Popup (2)
সর্বশেষ

মালদ্বীপে বিশেষ অভিযানে ৫০ প্রবাসী শ্রমিক আটক

50 expatriate workers arrested in special operation in maldivesProbashircityWebPopupUpdate

মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ দেশটির ধুভাফারু দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে ৫০ জনেরও বেশি অবৈধ প্রবাসী শ্রমিককে আটক করেছে।

গতকাল বুধবার পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ওই শ্রমিকদের আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, অভিযানকালে প্রায় ১০০ জন প্রবাসী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্যে ৫১ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, মালদ্বীপে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ২০২৩ সাল থেকে অভিযান চলছে এবং এ পর্যন্ত ছয় হাজারের বেশি অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রাজধানী মালেতে চলমান অভিযান এড়াতে অনেক অবৈধ প্রবাসী বিভিন্ন দ্বীপে আশ্রয় নেওয়ায়, ইমিগ্রেশন বিভাগ দ্বীপগুলোতেও অভিযান জোরদার করেছে। বর্তমানে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের একটি কার্যক্রম চলমান রয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় গত ১৯ মার্চ জানিয়েছিল, ইতোমধ্যে এক লাখের বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate