সর্বশেষ

বিচ্ছেদের প্রতিশোধ নিতে প্রেমিকার ঠিকানায় ৩০০ উপহার পাঠালেন প্রেমিক

বিচ্ছেদের প্রতিশোধ নিতে প্রেমিকার ঠিকানায় ৩০০ উপহার পাঠালেন প্রেমিকWeb Popup (3)

বিচ্ছেদের পর প্রতিশোধ নেওয়ার নানা ঘটনার মধ্যে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার এক যুবক। প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর প্রতিহিংসায় কেউ যেমন সহিংস পথ বেছে নেন, তেমনি এই যুবক প্রেমিকার অফিস ঠিকানায় একে একে ৩০০টি উপহার পাঠিয়ে চমকে দিয়েছেন সবাইকে।

জানা যায়, ওই উপহারগুলো পাঠানো হয় ‘ক্যাশ অন ডেলিভারি’ পদ্ধতিতে, যার অর্থ—প্রেমিকাকে প্রতিবারই টাকা দিয়ে উপহারগুলো সংগ্রহ করতে হতো। প্রথমদিকে এসব উপহারকে মজা মনে করলেও, ধীরে ধীরে উপহারের সংখ্যা বাড়তে থাকায় বিরক্ত হয়ে পড়েন ওই তরুণী।

পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে, বারবার অর্ডার ফিরিয়ে দেওয়ার কারণে একাধিক অনলাইন শপিং প্ল্যাটফর্ম মেয়েটির অ্যাকাউন্ট ব্লক করে দেয়। শেষমেশ উপায়ান্তর না দেখে পুলিশে অভিযোগ করেন তিনি।

তদন্তে বেরিয়ে আসে, সুমন শিকদার নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ওই তরুণী। সম্পর্কের মধ্যে তিনি প্রেমিকের কাছে নিয়মিত দামি উপহার চাইতেন, যা সুমনের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। এ থেকেই সম্পর্কের অবনতি ঘটে এবং গত নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

প্রেমিকার উপহারের চাপ আর বিচ্ছেদের ক্ষোভ থেকেই সুমন প্রতিশোধ নিতে এই অভিনব পদ্ধতি বেছে নেন বলে জানায় পুলিশ। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে নদিয়া এলাকা থেকে। ঘটনায় স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup