Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহতProbashircityWebPopupUpdate

জীবিকার তাগিদে উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন পরিবারের বড় ছেলে আব্দুল মাজেদ খান (২৯)। সোমবার (১০ মার্চ) সকালে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহত আব্দুল মাজেদ খান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় পরিবারের বড় ছেলে মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা, ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত সোমবার সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাওয়ার সময় পথে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তিনি নিহত হন। মাজেদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে সরেজমিনে নিহত মাজেদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে বারান্দায় শুয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন মা। বাড়ির উঠানে স্বজনদের আহাজারি।

নিহত মাজেদ খানের বাবা মোয়াজ্জেম খান বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয়।

এ বিষয়ে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, বিষয়টি আমার জানা নেই। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলেছি।

আরও দেখুনঃ 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate