সর্বশেষ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুসলিমদের জন্যে যুক্ত হচ্ছে অজুর স্থান

1786701764 d8d8da921694358472ad272dac7c143bWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের সুবিধার্থে শৌচাগারের পাশে বিশেষ অজুর স্থান বা পা ধোয়ার ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প নিবন্ধন করা হয়। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩ লাখ ডলার ব্যয়ে বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান নারী ও পুরুষ শৌচাগারে পৃথকভাবে এই অজুর স্থানগুলো তৈরি করা হচ্ছে। সাধারণত রেস্টরুমের উঁচু বেসিনে পা ধুতে গেলে যাত্রীদের যেমন অসুবিধা হয়, তেমনি মেঝে ভিজে গিয়ে চারপাশ স্যাঁতসেঁতে হয় এবং বেসিনেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। মূলত এই অসুবিধা ও সম্ভাব্য ক্ষতি এড়াতেই নিচু উচ্চতার আধুনিক অজুর স্থান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডালাস বিমানবন্দরে অজুর এই ব্যবস্থাপনা অবশ্য একেবারেই নতুন নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে টার্মিনাল ডি-এর ৪০ নম্বর গেটের কাছে ইন্টারফেইথ চ্যাপেল চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল। শুধু ডালাস নয়, যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরও কয়েকটি বড় বিমানবন্দরে মুসলিম যাত্রীদের নামাজের আগে পবিত্রতা অর্জনের জন্য আগে থেকেই এ ধরনের বিশেষ অজুর ব্যবস্থা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup