Long Popup (2)
সর্বশেষ

রানওয়েতে বিমান বিধ্বস্ত, কয়েকটি বিমানে আগুন

Plane crashes on runway, several planes catch fireCity

যুক্তরাষ্ট্রের মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এতে রানওয়েতে থাকা একাধিক বিমানে আগুন লেগে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি সোমবার দুপুরে ঘটে।

ক্যালিস্পেল পুলিশের প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছেন, চারজন যাত্রী বহনকারী একক ইঞ্জিনের ওই বিমানটি দুপুর দুইটায় অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপক বাহিনীর জানানো মতে, আগুন দ্রুত নেভানো হয়, যদিও এটি কিছুটা ঘাসের ওপর ছড়িয়ে পড়েছিল। বিমান থামার পর যাত্রীরা নিজে থেকে বের হয়ে আসতে সক্ষম হন এবং দুজন সামান্য আহত হয়েছিলেন, যাদের বিমানবন্দরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি পুলম্যান, ওয়াশিংটন থেকে উড্ডয়ন করেছিল। এফএএ জানিয়েছে, বিমানটি ২০১১ সালে নির্মিত সোসাটা টিবিএম৭০০ টার্বোপ্রপ মডেলের, যা পুলম্যানের মিটার স্কাই এলএলএসির মালিকানাধীন।

এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনার পূর্ণ তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate