সর্বশেষ

‘আমিই তো চার-পাঁচটা নোবেল পাওয়ার যোগ্য’

TampProbashir city Popup 19 03

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত হলেও, রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে তা তাকে দেওয়া হচ্ছে না। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি লিবারেল নই, সে কারণেই আমাকে নোবেল দেওয়া হয় না।”

ট্রাম্প আরও বলেন, “রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে আমি বড় ভূমিকা রেখেছি। কিন্তু আমার মতো মানুষের অবদান স্বীকৃতি পায় না।”

এর আগে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাদের মতে, ভারত-পাকিস্তান সংকটের সময় ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছিল। এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তান জানায়, “ট্রাম্পের নেতৃত্ব ও উদ্যোগ না থাকলে দুই দেশ যুদ্ধের মুখোমুখি হতে পারত।”

তবে ভারত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বরং দিল্লি আগেই জানিয়ে দিয়েছে, কাশ্মীর ইস্যু বা ভারত-পাকিস্তান দ্বন্দ্বে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণযোগ্য মনে করে না।

উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কার প্রদান করে নরওয়ের নোবেল কমিটি। মনোনীতদের যাচাই করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কে পুরস্কার পাবেন, তা রাজনৈতিক বিবেচনায় নয়, শান্তি ও মানবিক অবদানের ভিত্তিতেই নির্ধারিত হয় বলে জানায় কমিটি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03