সর্বশেষ

প্রবাসী কাজেমকে নিয়ে নামছে বাংলাদেশ

প্রবাসী কাজেমকে নিয়ে নামছে বাংলাদেশProbashir city Popup 19 03

চোটের কারণে অনেক দিন জাতীয় দলে খেলতে পারেননি আনিসুর রহমান জিকো। এবার মালদ্বীপের বিপক্ষে দলে জায়গা পেলেও প্রথম ম্যাচে শুরু থেকে খেলতে পারছেন না। পরিষ্কার করে বললে কিংস অ্যারেনার ম্যাচের একাদশে ঠাই মিলেনি। এদিকে ফিফা প্রীতি ম্যাচে প্রথমবারের মতো কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম শুরু থেকে খেলতে যাচ্ছেন।

আজকের একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক। চোট ও পারফরম্যান্সের কারণে আগেই এবার খেলার সুযোগ হারিয়েছে দুজন। হাভিয়ের কাবরেরার একাদশে তেকাঠির নিচে যথারীতি আছেন মিতুল মারমা। রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ ও ঈসা ফয়সাল।

মধ্যমাঠে সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও কাজেম রয়েছেন। দুই উইংয়ে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তাদের পেছনে শেখ মোরসালিন থাকতে পারেন। কাবরেরা সাধারণত ৪-৪-২ ছকে খেলিয়ে থাকেন। অনেক সময় তা ৪-৩-৩ তে রূপান্তরিত হয়।

অধিনায়ক তপু বর্মণ আগেই বলেছেন, ‘জয়ের জন্য তারা মাঠে নামবেন। আর জিতলে তখন ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03