Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ঢুকতে গিয়ে প্রবাসীদের এ কেমন হাল!

মালয়েশিয়ায় ঢুকতে গিয়ে প্রবাসীদের এ কেমন হাল!ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় থাই সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৫১ প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স – টেংগারা ব্রিগেড।

দি সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত কোটাভারু সীমান্তে পরিচালিত অভিযানে ৫১ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২৯৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে ২২৬ জন পুরুষ এবং বাকিরা নারী। তাদের মালয়েশিয়া-থাই সীমান্তের কাছে সুঙ্গাই গোলক বরাবর একটি অবৈধ প্রবেশ পথ দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার পর আটক করা হয়।

একই সময়কালে অবৈধ অভিবাসীদের প্রবেশ ও ভ্রমণ পরিচালনার জন্য সন্দেহভাজন ২১ পাচারকারিকে আটক করা হয়। এর মধ্যে ১৭ জন স্থানীয়, তিনজন মিয়ানমারের এবং একজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।

টেংগারা ব্রিগেডের কমান্ডার রোজ আজহান বলেন, জিওএফ আটটি প্রধান অবৈধ ঘাঁটি চিহ্নিত করেছে যা প্রায়ই সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ অভিবাসীদের পাচার করার জন্য ব্যবহৃত হয়।

এই অবৈধ ঘাঁটিগুলি পাসির মাস এবং টুম্পাতে অবস্থিত। সাধারণত অবৈধ অভিবাসীরা শনাক্ত এড়াতে রাতে বা ভোরে নৌকায় করে দেশে প্রবেশ করে।

মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জিওএফ কর্মীদের ক্রমাগত টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলেও জানান কমান্ডার নিক রোজ আজহান।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate