সর্বশেষ

মনিরুলের কক্ষ থেকে ২৫ কোটি টাকা গায়েব, তদন্ত কমিটি গঠন

1726112522 2cb69ff0660163e4154fa792f5db7338Probashir city Popup 19 03

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সরকারের কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজ কক্ষে রেখেছিলেন তৎকালীন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। সেই টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় এবার তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

এ কমিটির প্রধান করা হয়েছে পুলিশ সদর দপ্তর স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি গোলাম কিবরিয়াকে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি)। এছাড়া কমিটিকে অবিলম্বে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত নিয়ে গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, কমিটির কার্যক্রম শুরু হয়েছে। কমিটির কাজ হলো এসবির সাবেক প্রধানের কক্ষে সেদিন প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা নির্ণয় করা। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন জমা দেবে।

একাধিক সূত্রে জানা গেছে, আন্দোলন দমনে ৩ আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন মনিরুল। কিন্তু সেই টাকা খরচের আগেই ৫ আগস্ট সরকার পতন হয়। ওইদিন থেকে আর অফিসে যাননি মনিরুল। পরে তার কক্ষ থেকে ৬ থেকে ১২ আগস্টের মধ্যে কোনো এক সময়ে ওই টাকা সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, মনিরুলের কক্ষে ২৫ কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন। তারাই ক্লোজড সার্কিট ক্যামেরা ও ইন্টারনেট বন্ধ রেখে ওই টাকা সরিয়ে নেন। এর সঙ্গে পুলিশের তৎকালীন একজন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজি জড়িত বলে অভিযোগ রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03