সর্বশেষ

ওমানে আকস্মিক স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

ওমানে আকস্মিক স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যুProbashir city Popup 19 03

ওমানে আকস্মিক স্ট্রোক করে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দেশটির বদর আল সামা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে ইকবাল নামের ওই প্রবাসীর মৃত্যু হয়। তার বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলায়। দীর্ঘ ১৬ বছর ধরে ওমানের একটি কোম্পানিতে কাজ করছিলেন তিনি।

খবরটি নিশ্চিত করে মৃত ইকবালের এক আত্মীয় জানান, তিনি ভীষণ ভালো মানুষ ও পরিশ্রমী ছিলেন। ১৬ বছর সততার সাথে প্রবাসে কাজ করেছেন।

তবে আকস্মিক সবাইকে হতবাক করে চলে গেছেন ইকবাল। দূতাবাসের ছাড়পত্র নিয়ে তার লাশ দ্রুততম সময়ে দেশে পাঠানো হচ্ছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03