Opens in a new tab
সর্বশেষ

স্বর্ণের দোকানে ডাকাতি শেষে ডাকাতরা বলল ‘ছবির শুটিং, আমরা আবার ফিরে আসব’

Bihar robberyuWeb Popup (3)

ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলায় প্রকাশ্য দিবালোকে একটি সেনকো জুয়েলার্স শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিনটি মোটরসাইকেলে করে আসা আটজনের একটি সশস্ত্র ডাকাত দল কয়েক কোটি রুপি মূল্যের গয়না লুট করে নিয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, বেতিয়ায় অবস্থিত শোরুমটিতে প্রবেশ করেই ডাকাতরা অস্ত্রের মুখে কর্মী ও উপস্থিত অন্যান্যদের জিম্মি করে ফেলে। এরপর সবার হাত বেঁধে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং সবাইকে এক জায়গায় জড়ো করে রাখা হয়, যাতে কেউ প্রতিরোধ গড়তে বা সাহায্যের জন্য ডাকতে না পারে। ডাকাতি চলাকালে দুজনের মাথায় আঘাত করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শোরুমের এক নারী কর্মী জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় দম্ভ করে বলে গেছে, ‘আমরা আবার আসব, এটি একটি সিনেমা।’

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ধর্ষ ডাকাতিতে ৩০ থেকে ৪০ কোটি রুপি মূল্যের গয়না লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে লুট হওয়া মালামালের প্রকৃত মূল্য এখনো নিরূপণ করা হচ্ছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোরুমের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বেতিয়ার ইতিহাসে এটি অন্যতম বড় ডাকাতির ঘটনা।

আরো দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)