Opens in a new tab
সর্বশেষ

স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন—কাল জেলে যেতে হবে, ট্রাম্পের হুমকি

Bangla post 17Web Popup (3)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে একটি বড় এআই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে রীতিমতো হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই কর্মকর্তাকে বলেছেন, ‘জেলে যাওয়ার প্রস্তুতি নিন। যাওয়ার আগে স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন।’ মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন। তবে ওই কর্মকর্তার নাম বা তিনি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তা গোপন রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ওই ব্যক্তি এআই প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর কিছু করার চেষ্টা করছেন—এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর তিনি নিজেই কঠোর অবস্থান নেন। ওই কর্মকর্তাকে শুধরানোর জন্য মাত্র এক রাতের সময় দেওয়া হয়েছিল জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাকে কড়া ভাষায় ফোন করে বলেছিলাম, এখনই বাড়ি চলে যান। স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করুন, তাদের চুমু দিয়ে আসুন। কারণ আগামীকাল সকালে আপনাকে জেলে যেতে হবে।’ ট্রাম্পের দাবি, এমন কড়া হুঁশিয়ারি পাওয়ার পর ওই কর্মকর্তা রাতারাতি নিজের অবস্থান পরিবর্তন করেন। এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পর প্রযুক্তি দুনিয়ায় ওই কর্মকর্তার পরিচয় নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা শুরু হয়েছে। স্ত্রী ও সন্তানের কথা উল্লেখ করায় অনেকেই ধারণা করছেন অ্যাপলের টিম কুক (সন্তান নেই), ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান (স্বামী আছে, স্ত্রী নেই) বা ইলন মাস্ক (বর্তমানে বিবাহবিচ্ছিন্ন) এই ব্যক্তি নন। অন্যদিকে মেটার প্রধান মার্ক জাকারবার্গ, এনভিডিয়ার জেনসেন হুয়াং এবং অ্যানথ্রপিকের দারিও আমোদেইয়ের মতো বিবাহিত ও সন্তান থাকা ব্যক্তিদের নাম আলোচনায় উঠে এসেছে। তবে এর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় হুমকি পাওয়া ওই শীর্ষ এআই কর্মকর্তার পরিচয় এখনো পুরোপুরি রহস্যই রয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)