Opens in a new tab
সর্বশেষ

ওমানের প্রথম বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

Sultan Qaboos University.jpgWeb Popup (3)

ওমানের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান সুলতান কাবুস ইউনিভার্সিটির (এসকিউইউ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী (অর্থনৈতিক বিষয়ক) সৈয়দ থিয়াজিন বিন হাইথাম আল সাঈদ। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ওমানের জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং জাতীয় উন্নয়নে বিগত চার দশকে এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়।

HWr6abFaMAAa91g

 

‘দীর্ঘস্থায়ী প্রভাব’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, একটি সমৃদ্ধ জাতি গঠনে মানুষের মেধা বিকাশের কোনো বিকল্প নেই—প্রয়াত সুলতান কাবুসের এমন দর্শনের ওপর ভিত্তি করেই এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। বর্তমানে ‘ওমান রূপকল্প ২০৪০’ বাস্তবায়নে আধুনিক শিক্ষাক্রম ও গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি বড় ভূমিকা রাখছে। বর্তমান সুলতান হাইথাম বিন তারিকের নেতৃত্বেও শিক্ষা ও গবেষণাকে দেশের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

HWr6aqRaIAAR8F0

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন সৈয়দ থিয়াজিন। পাশাপাশি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চার দশকের সফল পথচলা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র ও প্রদর্শনীর আয়োজন করা হয়। জাতীয় মেধা বিকাশ ও সমাজ গঠনে দেশের প্রথম এই বিশ্ববিদ্যালয়ের বিশাল অবদান নিয়ে আলোচনা করতে একটি বিশেষ শিক্ষায়তনিক সেমিনারও শুরু হচ্ছে।

HWr6abDakAAnT7q

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)