সর্বশেষ

সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা

Saudi arab 1Web Popup (3)

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে হঠাৎ করেই জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাব্য বিপদের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই বিপদ কেটে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

হঠাৎ কী ধরনের বড় হুমকির কারণে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সিভিল ডিফেন্স। তবে এর ঠিক এক দিন আগেই সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই সময় রিয়াদ ও এর কাছের আল-খারজ গভর্নরেটেও একই ধরনের জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। এর জেরে ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, চলতি বছরের জুলাই থেকে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা চরম আকার ধারণ করেছে, যা সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup