সর্বশেষ

বিমানে পাইলটকে ছুরিকাঘাত ওমানি পাইলটের!

FhgdhjWeb Popup (3)

দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে দুই পাইলটের মধ্যে সহিংস সংঘর্ষের পর উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে এক পাইলট আরেকজনকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ভয়াবহ ঘটনার জেরে উড়োজাহাজটি দুই মিনিটেরও কম সময়ে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়। আহত অবস্থায় ফ্লাইটের ক্যাপ্টেন ও কো-পাইলটকে হাসপাতালে ভর্তি করেছে সৌদি আরবের প্রধান বিমানবন্দর কর্তৃপক্ষ। ইসরায়েলের কর্মকর্তাদের ধারণা, এটি একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার চেষ্টা হতে পারে।

ইসরায়েলের দুজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটটিতে থাকা অভিযুক্ত কো-পাইলট ওমানের নাগরিক। ওমানের সঙ্গে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ওই পাইলট কীভাবে ইসরায়েলগামী ফ্লাইটের অনুমতি পেলেন, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। মাঝ আকাশে এমন অভাবনীয় ও ভীতিকর পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সংবাদমাধ্যমকে এক যাত্রী জানান, মুহূর্তের জন্য তাঁদের মনে হয়েছিল যে মৃত্যু নিশ্চিত।

এই ঘটনার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জরুরি নিরাপত্তাবিষয়ক বৈঠকে বসেন। সৌদি আরবে আটকে পড়া যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে একটি সামরিক বা বেসামরিক উড়োজাহাজ পাঠানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসরায়েল। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি ঘটনার পেছনের মূল উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup